বাংলানিউজসিএ ডেস্ক :: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯৪তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বার্তায় তাঁরা রানির দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।আজ বুধবার (১৭ জুন) যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গত ১২ জুন রানিকে এ শুভেচ্ছা বার্তা পাঠান।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৪তম জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাজ্য। রানি এলিজাবেথের ৬৮ বছরের রাজত্বের ইতিহাসে এ প্রথম তার জন্মদিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ জুন ২০২০ /এমএম
Array





