আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাঙ্গালীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বারাকা এ্যপায়েরল এর সৌজন্য এক বিশেষ ঈদ উপহার দেয়া হবে। উল্লেখ্য এই উপহার বিশেষ করে বয়স্কদের জন্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন বারকা এ্যপায়েরল স্বত্বাধিকারী আরিফা রব্বানী।
এবছর সারা কানাডায় লক ডাউনের কারণে কেউ কেনাকাটার জন্য বাইরে বের হতে পারেনি। তাছাড়া পুরো কানাডাবাসী স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলেছে। বিশেষ করে বয়জৈষঠ যারা আছেন তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ই বারাকা এ্যপায়েরল এর এই আয়োজন।
বারাকা এ্যপায়েরল এর স্বত্বাধিকারী আরিফা রব্বানী জানালেন- বিগত বছরগুলোতে বারাকা এ্যপায়েরল প্রবাসী বাঙ্গালীদের কাছ থেকে ব্যাপক সাপোর্ট পেয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমার এই আয়োজন।
আগামীকাল শনিবার দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে আমার নর্থইস্ট এর বাসায় এই উপহার শুধুমাত্র বয়জৈশঠদের দেয়া হবে।উল্লেখ্য বারাকা এ্যপায়েযরল দীর্ঘদিন ধরে ক্যালগেরিতে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছে।
ইতিমধ্যে কানাডার কিছু কিছু প্রদেশে লকডাউন শিথিল করা হয়েছে। কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন।করোনার বিস্তার ঠেকাতে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে আরও ৩০ দিন কড়াকড়ি অবস্থা থাকবে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অপ্রয়োজনীয় ভ্রমণে এই কড়াকড়ি আরোপ।কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩২৪ এবং মারা গেছে ৬ হাজার ১৫২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ৪১ হাজার ৭১৫ জন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২২ মে ২০২০/এমএম





