বাংলানিউজসিএ ডেস্ক :: দেশে করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই লকডাউন করা জেলার সংখ্যা বাড়ছে। গত দুই দিনে আরও পাঁচ জেলা এই তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার লকডাউন করা হয় গোপালগঞ্জ, নীলফামারী ও ময়মনসিংহ জেলা।আর বুধবার লকডাউনের তালিকায় যুক্ত হয় শরীয়তপুর, দিনাজপুর ও নওগাঁ জেলা। সব মিলিয়ে ৬৪টি জেলার মধ্যে এখন পর্যন্ত ২৬টি জেলা লকডাউন করা হয়েছে। এ ছাড়া দেশের আরও ৬ উপজেলায় লকডাউন চলছে।
এসব এলাকায় সড়ক ও নৌপথে প্রবেশ এবং বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। কড়াকড়ি করা হয়েছে জেলার অভ্যন্তরের যাতায়াতে।৭ এপ্রিল প্রথম নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলা লকডাউন করা হয়। এরপর পর্যায়ক্রমে নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, রাজবাড়ী, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, বরিশাল, কক্সবাজার, নরসিংদী, কুমিল্লা, নোয়াখালী, গাইবান্ধা, চাঁদপুর, পিরোজপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর,
নীলফামারী, ময়মনসিংহ, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরা জেলা লকডাউন করা হয়।এ ছাড়া পটুয়াখালীর দুমকি, মাদারীপুরের শিবচর, বরগুনার আমতলী, ঢাকার সাভার, টাঙ্গাইলের বাসাইল উপজেলাতেও লকডাউন চলছে। নতুন করে গতকাল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ এপ্রিল ২০২০/এমএম





