Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: করোনা ভাইরাস মোকাবিলায় একের পর এক পদক্ষেপ নিয়ে হাজির হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ভ্রাম্যমাণ চিকিত্সাকেন্দ্র খোলার পর এবার নড়াইলের জনগণের জন্য জীবাণুনাশক কক্ষ বানিয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল সদর হাসপাতালের সামনে স্থাপন করা হয়েছে এ ডিসইনফেক্টর চেম্বার বা জীবাণুনাশক কক্ষ।

হাসপাতালে প্রবেশ করার সময় এ কক্ষে আসবেন সবাই। সেখানে মানুষের শরীরে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে। স্টিম বা বাষ্প ছিটানো এ স্প্রে জীবাণু ধ্বংসের একটি কার্যকর পদ্ধতি। এতে করে শরীর ভিজে যাবে না, আবার জীবাণুও ধ্বংস হবে।এর আগে নড়াইলের চিকিত্সক ও নার্সদের জন্য নিজ খরচে ৫০০টি সুরক্ষা পোশাক (পিপিই) কিনে দিয়েছেন মাশরাফি। ব্যক্তি তহবিল থেকে ১২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নড়াইলের এই সংসদ সদস্য।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ এপ্রিল ২০২০/এমএম


Array