Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: আগামী ২৪ ঘন্টায় সারাদেশের আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া আগামী ৭২ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তিত হতে পারে।বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অন্যত্র রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ মার্চ ২০২০ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ