Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাস নিয়ে প্যানিক (আতঙ্কিত) না করে সকলকে শক্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি এ নির্দেশনা দেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ‌‌প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। সহযোগিতার মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে। প্রতিরোধ করতে হবে, কাজও করতে হবে। করোনা বৈশ্বিক সমস্যা আমরা স্বীকার করি। বিশ্ব যেদিকে যাচ্ছে, আমরাও সেদিকেই যাচ্ছি। আমাদের নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার মনে এই নয় যে আতঙ্ক ছড়িয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকব।

তিনি বলেন, আমাদের প্রধান দায়িত্ব হলো জনগণকে সুরক্ষা দেয়া। এ জন্য খুব সীমিত কিছু করার স্বাধীনতা আমাদের আছে। আমাদের সচেতন হতে হবে। এক ধরনের সেল্ফ কোয়ারেন্টাইন। নিজেকে নিজে কোয়ারেন্টাইন করা। এখন প্রযুক্তির যুগ। মোবাইল, ল্যাপটপ ব্যবহার করে যোগাযোগ করা যায়। অপ্রয়োজনীয় চলাফেরা কমিয়ে দায়িত্ব পালন করুন। তাই বলে দায়িত্বে আমরা ঢিলেমি দেব না।এদিকে দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৯ মার্চ ২০২০ /এমএম


Array