Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস দুই মাসের মধ্যেই বিশ্বের ৮০টি দেশে ছড়িয়ে পড়লেও বাংলাদেশে এখন পর্যন্ত এ রোগে আক্রান্তের খবর শোনা যায়নি।তবে এ দেশের আবহাওয়া করোনাভাইরাস বিস্তারের অনুকূলে বলে জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ খবরে বাংলাদেশের জনমনে আরো বেড়েছে করোনা আতঙ্ক। এদিকে আতঙ্কিত না হয়ে করোনাভাইরাস প্রতিরোধে সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের সতর্কতামূলক পোস্ট দিয়েছেন সময়ের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে দোয়া চাইতে বলে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، ومن سّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া মিন সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।

[সুনান আবু দাউদ]’

উল্লেখ্য, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ১৫৮ জন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৫ মার্চ ২০২০ /এমএম


Array