Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কবি নির্মলেন্দু গুণকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ।বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ জানান, নির্মলেন্দু গুণ নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, নির্মলেন্দু গুণ দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার চিকিৎসার বিষয়ে সবার নজর দেয়া জরুরি। প্রয়োজনে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেন তিনি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৩ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array