Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই আজ চীন থেকে ফিরছে ৩৪১ বাংলাদেশি। তাদের মধ্যে রয়েছে ১২টি পরিবার ও ১৪ জন শিশু।শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চীন থেকে বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়বে। ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাত ১২ টার কিছু সময় পর।

চীন থেকে বিস্তার হওয়া মরণঘাতী এই ভাইরাসে দেশটির ২১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ৭ হাজারের বেশি মানুষ। এরইমধ্যে ভাইরাসটি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ম্যাকাও, সিঙ্গাপুর ও নেপালসহ ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে।

এই আতঙ্কের মধ্যে বাংলাদেশিরা আজ দেশে ফিরছেন। অনেক বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়ালেখা করছেন। বাংলাদেশে এখনও এই ভাইরাস শনাক্ত না হলেও সরকারের পক্ষে এই মুহূর্তে চীনে যেতে এদেশের নাগরিকদের নিরুৎসাহিত করা হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩১ জানুয়ারি ২০২০ /এমএম


Array