Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। এই খেলার মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০’ এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আগে তিনি এসব কথা বলেন। চ্যাম্পিয়ন ফিলিস্তিনের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার অবদানে আজ বাংলাদেশ স্বাধীন। তাই আমরা এমন টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। আমরা চাই, খেলাধুলার মাধ্যমে দেশের মানুষ সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। সেই লক্ষ্যে প্রাথমিক স্কুলের মেয়েদের জন্য বঙ্গমাতা আর ছেলেদের জন্য বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি।

তিনি আরও বলেন, আমাদের সরকার সবসময় খেলাধুলাকে গুরুত্ব দেয়। আমরা চাই খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েরা এগিয়ে যাক। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় সবাইকে ধন্যবাদ। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়া বাংলাদেশ, ফিলিস্তিন, বুরুন্ডি, মরিশাস, শ্রীলঙ্কা ও সেশেলস দলকে আমার আন্তরিক অভিনন্দন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ জানুয়ারি ২০২০ /এমএম


Array