Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট কাজ করছে।বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রুটিকার স্টলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোবারক হোসেন।তিনি বলেন, সন্ধ্যার দিকে একটি প্যাভিলিয়নে আগুন লাগে। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকার বিভিন্ন ফায়ার স্টেশনের প্রায় ১৫-২০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়াও প্রায় সবকয়টি স্টলে নিজস্ব অগ্নি নিরাপত্তা সরঞ্জাম রয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৯ জানুয়ারি ২০২০ /এমএম


Array