বাংলানিউজসিএ ডেস্ক :: জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল):
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে):
আজকের দিনটি অত্যন্ত অস্বস্তির মধ্যে দিয়ে কাটতে পারে তবে অবশ্যই পরিস্থিতি অনুযায়ী নিজের মর্যাদা বজায় রাখার চেষ্টা করুন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খুব চেষ্টা করুন৷
মিথুন (২১ মে – ২০ জুন):
ওজন কমাতে খাদ্য তালিকাই বদল আনুন৷ আজ যে কোনো তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন৷ আর্থিক সমস্যায় পড়তে পারেন, সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন৷
কর্কট (২১ জুন – ২০ জুলাই):
ভবিষ্যতের চিন্তায় আজ দিনটি উগ্রতার মধ্য দিয়ে কাটবে৷ তবে যে কাজ করবেন তা মাথা ঠান্ডা রেখে করাই ভালো, ভবিষ্যতের চিন্তা নিয়ে না পড়ে বর্তমানের উপর ভরসা রাখুন৷
সিংহ (২১ জুলাই – ২১ আগস্ট):
আপনি পরিস্থিতি সামলানোর ফলে কিছু উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো। যেটা ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে।
কন্যা (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর):
কন্যার জাতক জাতিকার এই দিনটি ভাগ্য উন্নতির ঘটাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মনে শান্তি ফিরে আসবে। পিতার আশীর্বাদ নিন কোনো বিশেষ পরীক্ষায় সফল হবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর):
অতিরিক্ত সহজ ভাবে থাকার জন্য কাজের সমূহ ক্ষতি হবে। তবে যে কোনো অশান্তি থেকে দূরে থাকুন। ব্যয় বাড়তে পারে নানান কারণে। ব্যবসার জন্য অভিজ্ঞ ব্যক্তির সাহায্য পাবেন।
বৃশ্চিক (২২ অক্টোবর – ২০ নভেম্বর):
আজ সকাল থেকে একটু হলেও আর্থিক টানাটানি চলতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে অনেক মতোবিরোধ হবে।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর):
এই রাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকুন, কোনও বিপদ এর আশঙ্কা থাকবে। আত্মীয়ের সঙ্গে বিবাদের সম্ভাবনা। বিবাহিত জীবনে কোনো সুখের খবর আসতে পারে।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি):
আজ আপনাদের গবেষণার জন্য দিনটি খুব ভাল। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। তবে বুঝে শুনে কাজ করলে ভালো ফল পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
হঠাৎ করে সকালের আজ রাগের মাত্রা বাড়তে পারে। আর প্রেমের কারণে বাড়িতে বিবাদ লেগেই থাকবে। ব্যবসায় এখন ভাল ফল পাবেন না।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
আজ কোনও মহিলা আপনার অনেক উপকার করতে পারে। তবে নেশা থেকে একটু দূরে থাকুন না হলে ফল ভালো হবে না। ব্যবসায় ভাল কিছু ঘটার সম্ভাবনা। অফিসে উন্নতির যোগ আসতে পারে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৪ ডিসেম্বর ২০১৯ /এমএম





