Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: চলতি ডিসেম্বর মাসে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আবহাওয়াবিদ আব্দুল হামিদ সোমবার জানান, চলতি মাসের মাঝামাঝি এবং মাসের শেষভাগে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ হতে পারে। আজ ঢাকাসহ সারাদেশের তাপমাত্র ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে।গত ২৪ ঘণ্টায় রাজারহাটে সর্বনিম্ন ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।আগামী তিনদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ববঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ