প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনেক শিক্ষক ও শিক্ষার্থীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানধাবিকার সংস্থাটি।
এইচআরডব্লিউ বলেছে, শান্তিপূর্ণ রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে শাস্তি দেওয়া যাবে না । যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ব্যবস্থা নেওয়াও মানবাধিকার লঙ্ঘন । এসব উদ্যোগ আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত মতপ্রকাশ ও সংগঠন করার স্বাধীনতার পরিপন্থি । এ ধরনের ঘটনা সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক মতপ্রকাশ নিয়ন্ত্রণে আগের সরকারগুলোর নেওয়া উদ্যোগের পুনরাবৃত্তি বলে মনে করে সংস্থাটি ।
এইচআরডব্লিউর এশীয় অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশে শিক্ষক বিশ্ববিদ্যালয়গুলোতে ১১৬ পৃষ্ঠার পর বাংলাদেশে রাজনৈতিক বিতর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ধরনের আলোচনা নিয়ে ভয় পাওয়ার কথা শুধু স্বৈরশাসকদের, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত কোনো সরকারের নয়। অতীতের দমনপীড়নের অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়া উচিত। ক্ষমতাসীন ও বিরোধী দলের অবস্থান বদল হলেই যেন আগের দমনপীড়নের পুনরাবৃত্তি না ঘটে ।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৫ নভেম্বর ২০২৬/এএ





