প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অবকাশকালীন ছুটি শেষে ২৫ অক্টোবর খুলবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ওই দিন থেকে আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটি শেষে ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৯ অক্টোবর ২০২৬/এএ
Array





