Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। যার বায়ুমান স্কোর ২০০। ১৬৯ স্কোর নিয়ে তালিকার ৬ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

শনিবার (১০ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুমান স্কোর ১৯৬ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৮৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ও ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী কলকাতা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১০ অক্টোবর ২০২৬/এএ


Array