Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের সব বিভাগের ওপর আজ শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার মধ্যে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোনো কোনো অঞ্চলে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

ফেসবুক পোস্টে পলাশ লিখেছেন, ‘আজ শুক্রবার সকাল ৮টার পর থেকে রাত ৮টার মধ্যে দেশের সব বিভাগের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে দুপুর ৩টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে এবং দুপুর ৩টার পর থেকে রাত ৮টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলারগুলোর ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

ময়মনসিংহ বিভাগ: সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্ক করা যাচ্ছে। বিশেষ করে মেঘালয় পর্বতের কাছাকাছি উপজেলাগুলোর ওপরে।

বরিশাল বিভাগ: সকাল ৮টার পর থেকে সকাল ১১টার মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা জেলার বিভিন্ন উপজেলার ওপরে এবং সকাল ১০টার পর থেকে দুপুর ১ টার মধ্যে ভোলা, পটুয়াখালী জেলারওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: সকাল ৮টার পর থেকে সকাল ১১টার মধ্যে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার ওপরে হালকা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের গোপালগঞ্জ, শরিয়তপুর ও মাদারীপুর জেলার কোনো কোনো উপজেলার ওপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনার রয়েছে সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে। ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম আজ।

রংপুর বিভাগ: দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগ: বিকেল ৪টার পর থেকে রাত ১০টার মধ্যে সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ওপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালে। দক্ষিণ দিকের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

ভারতের ত্রিপুরা রাজ্য: সকাল ১১টার পর থেকে বিকেল ৫টার মধ্যে দক্ষিণ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৯ অক্টোবর ২০২৬/এএ


Array