প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রম অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।
সোমবার (৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অফিসগুলোতে প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাবরেজিস্ট্রি অফিসের সার্বিক কার্যক্রম উন্নত হবে বলে মনে করে সরকার। এর ফলে সাধারণ মানুষের জন্য সম্পত্তি নিবন্ধন সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত হবে।
সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রমে এর আগে বিভিন্ন সময় অর্থ লেনদেন, বদলি বাণিজ্য ও হয়রানির খবর পাওয়া যেত। এরপর লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৫ অক্টোবর ২০২৬/এএ





