প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৩৫ জন, ওয়ারীতে ৬৬ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৬১ জন, মিরপুরে ৮১ জন, গুলশানে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন ও গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা এবং ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন। অভিযানে ৩২৪টি মোবাইল ফোন, ৯টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাঙ্ক, ৯ হাজার ৫৭০ টাকা ও একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৫ অক্টোবর ২০২৬/এএ





