Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জনই বেকার বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যাগাজিনের সেপ্টেম্বর সংস্করণে করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইএমএফের হিসাব অনুযায়ী, বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার সামগ্রিক যুব বেকারত্বের হারের তুলনায় বেশি। ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণদের নিয়ে করা বিশ্লেষণে সামগ্রিক যুব বেকারত্বের হার ১০ শতাংশের কম।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়াজুড়ে তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশ বেশি। বেশি শিক্ষিত তরুণদের মধ্যেই এই হার সর্বোচ্চ।

এ অঞ্চলের দেশগুলোর মধ্যে উচ্চ শিক্ষিত তরুণদের বেকারত্ব সবচেয়ে বেশি শ্রীলঙ্কায়, ৪৩ শতাংশ। এরপর ভারতে ৪২ শতাংশ এবং বাংলাদেশে ৩৬ শতাংশ। এরপরেই নাম আছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানের।

এর মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্সে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার ২০ শতাংশের কম।

আইএমএফের বিশ্লেষণে বলা হয়েছে, উচ্চশিক্ষিত তরুণরা তাদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। এর পেছনে শুধু চাকরির সংখ্যা কম থাকাই কারণ নয়, শ্রমবাজারে যে ধরনের দক্ষতার চাহিদা রয়েছে, স্নাতকদের দক্ষতার সঙ্গে তারও একটি স্থায়ী অসামঞ্জস্য রয়েছে।

এশিয়ার দেশে আঘাত হানছে সুপার টাইফুন, নিরাপত্তা ঝুঁকিতে ২০ লাখ মানুষ
আইএমএফ বলছে, এআই প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে পারে, তবে দক্ষতা বৃদ্ধির তুলনায় এআই গ্রহণের গতি বেশি হলে এই প্রযুক্তি তরুণ কর্মীদের শ্রমবাজারের ওপর চাপ আরও বাড়িয়ে দিতে পারে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২২ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array