Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিশ্বে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজ চলায় দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় আজ বায়ুমান স্কোর ১২৬ ঢাকার অবস্থান চার নম্বরে রয়েছে। মঙ্গলবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৬১ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে কাতারের দোহা। যা ‘অস্বাস্থ্যকর’বলে বিবেচনা করা হয়। ১৫৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এ ছাড়া ১৫৪ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা।

১২৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এর পরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, ভারতের দিল্লি, কসোভোর প্রিস্টিনার মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৮ আগস্ট ২০২৬/এএ


Array