Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরে দেওয়া হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। শনিবার (১১ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১১ জুলাই ২০২৬/এএ


Array