Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে গারো পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে প্রথমে একজন সেটি উদ্ধার করতে গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে গর্তের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ভেতরেই চারজনের মৃত্যু হয়। মারা যাওয়া সবাই গারো সম্প্রদায়ের সদস্য এবং একই পরিবারের বলে জানা গেছে।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুর হক এশিয়া পোস্টকে বলেন, মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২০ জুন ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ