আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কানাডার সাস্কাটুনের মে-ফেয়ার ইউনাইটেড চার্চ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাস্কাচুয়ান বিএনপির সমন্বয়ক জিয়া উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং ফয়জুর রাজ্জাক পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শওকত হোসেন টগর, মনজুরুল সাহেদ ইফতেখার, গোলাম মোস্তফা রাসেল, তৌফীকুর রহমান চৌধুরী, দোলা পারভীন, উক্ত সভায় উপস্থিত ছিলেন এনায়েত আহমদ চৌধুরী, মোঃ ফখরুল ইসলাম, সৈয়দ আলিমুজ্জামান, মিনহাজুর রহমান কামরান আহমদ, শাকের আহমদ, জহরুল ইসলাম, আফরোজা আক্তার, জাহাঙ্গীর আলম, মিনহাজুর রহমান সাজু, শরিয়া ইফতেখার, আফরোজা আক্তার আশরাফুল আলম, ফরহাদ আহমদ, বায়েজিদ রেজা মিল্টন হোসেন, মনিরুজ্জামান, ইমরান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জিয়াউর রহমান।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর দূরদর্শী নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। একইসঙ্গে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির চলমান কর্মকাণ্ড নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সাস্কাটুন ওয়েস্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করেন।এছাড়াও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৫ জুন ২০২৬/এএ







