Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। এদিন সংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৪ মে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি সংক্রান্ত এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এসব খাতের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও ঘোষিত ছুটির সুবিধার বাইরে থাকবেন বলে জানিয়েছে সরকার।

সরকারের এ সিদ্ধান্তের ফলে ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি মিললেও ছুটির ভারসাম্য রক্ষায় একটি সাপ্তাহিক ছুটি কর্মদিবস হিসেবে গণ্য করা হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২১ মে ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ