Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২০ মে থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীসহ সারা দেশে নির্ধারিত স্থানে ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে নির্ধারিত পরিমাণ পণ্য সরবরাহ থাকবে এবং ক্রেতারা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনতে পারবেন। সরকারি নির্দেশনায় টিসিবির পরিবেশক ও কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে।

টিসিবির নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

টিসিবি জানায়, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১০ মে ২০২৬/এএ


Array