Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভী বাংলাদেশে আসছেন। বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন তিনি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুক্রবার শুরু হচ্ছে। এই ম্যাচকে সামনে রেখে নকভী আসছেন।

তবে পিসিবি প্রধান একা নন, তার সঙ্গে ১০/১২ জনের বহর থাকার কথা। বিসিবি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পিসিবি চেয়ারম্যানের এই সফরের ফাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ মে ২০২৬/এএ


Array