Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৭ জুন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এই অধিবেশন ডেকেছেন।বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৭ জুন বিকেল তিনটা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬-২৭ অর্থবছরের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন।

জানা গেছে, আগামী ৭ জুন অধিবেশন বসার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কত দিন চলবে, তা নির্ধারণ করা হবে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সদস্য।

প্রথম অধিবেশনে মোট ৯৪টি বিল পাস ও ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ মে ২০২৬/এএ


Array