Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সংসদ সদস্যদের (এমপি) জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের জন্য ‘সংসদ-সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল-২০২৬’ সংসদে পাস হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস হয়।

বিলটি পাস হওয়ার ফলে এখন থেকে সংসদ সদস্যরা আর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না। মূলত দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি-সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, সরকারি দল ও বিরোধী দল আগেই বলেছিল, তারা কেউ শুল্কমুক্ত গাড়িসুবিধা নেবেন না। সে অনুযায়ী আইনে পরিবর্তন আনা হচ্ছে। অবশ্য সংসদ সদস্যরা সরকারি গাড়িসুবিধার দাবি তুলেছেন। সরকারও বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৬ এপ্রিল ২০২৬/এএ


Array