Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রত্যাহার করা জেলা প্রশাসকরা হলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়া ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা।

এদিকে, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ এপ্রিল ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ