Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি’ এর নেতৃত্বে লিবারেল পার্টি তিনটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয় পেয়ে দেশটির পার্লামেন্ট হাউস অফ কমন্সে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, টরন্টো ও কুইবেকের আসনসহ তিনটি উপনির্বাচনে জয় পেয়ে লিবারেলদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪টি, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা অতিক্রম করেছে।

গতকালের গুরুত্বপূর্ণ উপনির্বাচন ছিল লিবারেল পার্টির জন্য মাইলফলক। এই নির্বাচনে স্কারবরো সাউথওয়েস্টে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম, ইউনিভার্সিটি–রোজডেলে ডানিয়েল মার্টিন এবং তেরেবোন আসনে টাটিনা আগষ্টন জয়ী হয়েছেন।

এর আগে লিবারেলরা সংখ্যাগরিষ্ঠতার জন্য মাত্র একটি আসন কম ছিল। সাম্প্রতিক মাসগুলোতে বিরোধী দলের পাঁচজন এমপি দল পরিবর্তন করে লিবারেল দলে যোগ দেওয়ায় অবস্থান আরও শক্তিশালী হয়।

উপনির্বাচনের তিনটি আসনে জয় পাওয়ার ফলে লিবারেল পার্টি অফ কানাডা সংসদে এখন আরও স্থিতিশীল অবস্থানে রয়েছে। এতে করে সরকার তাদের নীতি ও আইন সহজে পাস করাতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নির্বাচনে জয়ের পর ডলি বেগম এক আবেগঘন বার্তায় বলেন “স্কারবরো সাউথ-ওয়েস্টের মানুষের ভালোবাসায় আমি অভিভূত”। তিনি বলেন “ধন্যবাদ স্কারবরো সাউথ-ওয়েস্টের প্রতিটি মানুষকে। ধন্যবাদ আমার সকল ভলান্টিয়ার এবং টিমের সদস্যদের, যারা এই দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটির যে ঐক্য এবং সংহতি আমি দেখেছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি বলেন আপনারা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, সেই ভালোবাসার মর্যাদা দিয়ে আমি আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই। আমাদের এই পথচলা কেবল শুরু।

উল্লেখ্য বর্তমান ক্ষমতাসীল দলের প্রধান ও প্রধানমন্ত্রী মার্ক কার্নির ক্ষমতা গ্রহণের পর পরই জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং কানাডাকে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে কাজ করে চলেছেন। তাঁর বিচক্ষণতা ও শক্তিশালী স্বাধীন অর্থনৈতিক কাঠামো গড়ার ক্ষেত্রে
যে বলিষ্ঠ ভূমিকা, তাতে করে বিভিন্ন দলের প্রার্থীরা ধীরে ধীরে লিবারেল পার্টির দিকে ধাবিত হচ্ছে তাঁর প্রমাণ বর্তমান উপ নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে খমতাশীল লিবারেল পার্টিতে যোগদান।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৫ এপ্রিল ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ