Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: উৎসবমুখর পরিবেশে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির হোয়াইটহর্ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি এলুমনাই এসোসিয়েশন অফ আলবার্টার ঈদ পুনর্মিলনী, পিঠা উৎসব ও বৈশাখী মেলা।

কানাডার স্থানীয় সময় শনিবার সংগঠনটির দিনব্যাপী আয়োজনে ছিল সংগঠনটির বার্ষিক সাধারণ সভা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, আলোচনা সভা, সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি ও খাবারের পসরা, ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান।

তুষারাবৃত কানাডার কর্মময় একঘেঁয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা আনন্দ-উৎসবে মেতে ছিলেন অন্যরকম এক মিলনমেলায়।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহানুর রহমান -এর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আলীজা পারভীন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সোনিয়া আহমেদ।

নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পরিবেশন করেন পাটিসাপটা, ভাবা পিঠা,গোলাপ, নকশি, পাকোয়ান পিঠাসহ নানান ধরনের পিঠা।

বাংলার প্রকৃতির বৈচিত্র্যময় অবয়বে বাঙালিয়ানা সাজে সজ্জিত হয়েছিল কমিউনিটি সেন্টার। নারী-পুরুষ আর শিশু-কিশোরদের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১২ এপ্রিল ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ