প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন বাংলানিউজকে জানান, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সর্বশেষ পাওয়া তথ্যে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১১ এপ্রিল ২০২৬/এএ
Array





