Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার সাসকাচুয়ান প্রদেশে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার একটি সম্ভাব্য প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জনগণের মতামত জানতে চেয়েছে প্রদেশটির প্রিমিয়ার স্কট মো।

তিনি বলেছেন, সরকার এ নিয়ে নাগরিকদের মতামত জানতে চায় এবং এটি বাস্তবায়ন করা হলে কীভাবে করা যেতে পারে তা নিয়েও আলোচনা দরকার।

স্কট মো’য়ের মতে, “আমাদের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়টি নিয়ে এখনই আলোচনা শুরু করা জরুরি।”

এই ধারণাটি আংশিকভাবে অস্ট্রেলিয়ার একটি আইনের উদাহরণ থেকে এসেছে। সেখানে ১৬ বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া খুলতে গেলে স্ক্রিনে একটি বার্তা দেখা যায়—আইনের কারণে তারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি’ ও বিষয়টি নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান স্কট মো।

কানাডায় বসবাসরত বিশেষজ্ঞ ও অনেক অভিভাবক বিষয়টি কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্য, ঘুম ও পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আবার কেউ কেউ মনে করেন, পুরোপুরি নিষেধাজ্ঞা দিলে শিশুদের ডিজিটাল দক্ষতা শেখার সুযোগ কমে যেতে পারে।

তাই অনেকের মতে, সরাসরি নিষেধাজ্ঞার বদলে নিয়ন্ত্রণ, বয়স যাচাই এবং অভিভাবকীয় তদারকি বাড়ানো বেশি কার্যকর হতে পারে।

প্রদেশের সরকার এখন নাগরিকদের মতামত সংগ্রহ করবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই প্রস্তাব নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৬ এপ্রিল ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ