প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আজ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়া দলীয় বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়গুলোও এ বৈঠকে প্রাধান্য পাবে।
উল্লেখ্য, সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৪ এপ্রিল ২০২৬/এএ
Array





