Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার আলবার্টা প্রদেশের বিরোধী দল এনডিপির বার্ষিক ইফতার স্থানীয় সুলতান ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে আলবার্টার এনডিপি বিরোধী দলীয় নেতা নাহিদ নেনসি উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনডিপি বিরোধী দলীয় নেতা নাহিদ নেনসি তাঁর বক্তব্যে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন এনডিপির এম এল এ ইরফান সাবির, পারমিন্দর সিং, গুরিন্দর ব্রার, কোর্ট এলিংসন, জুলিয়া হাইটার ও এনডিপি বিধায়ক নেতা-নেত্রীরাসহ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন দলের নেতৃবৃন্দ, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকসহ অন্যান্যরা।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ মার্চ ২০২৬/এএ


Array