আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি (BCAOC)-এর উদ্যোগে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে কমিউনিটির উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি আনন্দঘন পরিবেশে পালিত হয়। অনুষ্ঠানে নারীর অধিকার, সমাজে নারীর ভূমিকা এবং তাদের অবদানের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা নারীর ক্ষমতায়ন ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে নিয়ে ইফতারের আয়োজন করা হয়। পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৯ মার্চ ২০২৬/এএ




