Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কানাডার হোয়াইট হন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ মেলা। মুসলিম কমিউনিটিসহ ক্যালগেরির প্রবাসী বাঙালিদের ঈদের কেনাকাটাকে আরও সহজ করতে ঈদ মেলা’র এই আয়োজন। বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান জানান, ঈদ মেলার মূল লক্ষ্য হচ্ছে সবাই যেন এই মেলা থেকে তাদের পছন্দের পোশাক ও বিশেষ করে নারীরা তাদের পোশাকসহ সাজ সজ্জার সবকিছুই কিনতে পারে। বাংলাদেশ ভারত ও পাকিস্তানের পোশাক এখানে পাওয়া যাবে। সারাদিন ব্যাপী মেলায় প্রবাসীদের সমাগম আমাদের অনুপ্রাণিত করেছে।

সাধারণ সম্পাদক আসিফ হোসেন জানান, কমিউনিটির প্রবাসীদের কেনাকাটার সুযোগ তৈরি করাই ছিল মেলার মূল উদ্দেশ্য। কমিউনিটির উন্নয়নে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

মেলায় বারাকা এ্যপায়ারেল এর স্বত্তাধিকারী আরিফা রব্বানী জানান, মেলায় আমাদের নতুন নতুন কালেকশন রয়েছে এরমধ্যে মহিলাদের দের প্রচুর শাড়ি কাপড় ও সেলোয়ার কামিজ এর পাশাপাশি সাজ সরঞ্জামের পণ্য রয়েছে।

বৈচিত্র্যময় ঈদ মেলা শুধু কেনাকাটা নয়, প্রবাসের মাটিতে দেশীয় সামাজিক সংস্কৃতি, মূল্যবোধ আর কমিউনিটিতে একে অপরের সহমিলনের এক অপূর্ব সেতু বন্ধন তৈরি করেছে।

ঈদের কেনাকাটা আর উপহার সামগ্রী বিনিময়ের মাধ্যমে যে পারিবারিক আদান-প্রদানের সংস্কৃতি মেলায় তৈরি হয়েছে সেটি আমাদের সমাজ ব্যবস্থার শত বছরের ঐতিহ্য। মেলায় ছিল বাহারি রকমের শাড়ি, মহিলাদের সাজগোজের নানা রকমের সরঞ্জাম।সব মিলিয়ে এক অন্যরকম মিলনমেলায় পরিণত হয়েছিল এই ঈদ মেলা।

প্রাণের আনন্দে মেতে ছিলেন প্রবাসী বাঙালিরা। ভালোবাসার রং, আড্ডার রং, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য আর ভালোবাসা বিনিময়ে ছিল তৎপর। প্রমাণ মিলেছে প্রবাসী বাঙ্গালিদের একে অপরের আড্ডা আর সান্নিধ্যে আসার। লোক সমাগমের আগমনে ঘটেছিল এক ভিন্ন মাত্রার।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৮ মার্চ ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ