Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরির ইউনিভার্সিটি অফ ক্যালগেরি’র ক্রেইগ হলে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন, বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তৈয়বুর রহমান, বেঙ্গলি স্টুডেন্ট সোসাইটির সভাপতি আইমন নাওয়ার চৌধুরী এবং প্রত্যেক এসোসিয়েশনের কমিটির সদস্যগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সাবেক সভাপতি মো. রশিদ রিপনসহ ক্যালগেরি’র বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে কানাডায় নতুন আসা আন্তর্জাতিক শিক্ষাথীদের পরিচিত পর্ব ও নতুন কমিটি সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময়ে বক্তব্য রাখেন নিজ নিজ কমিটির প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক গণ। প্রায় চার শতাধিকের ও অধিক শিক্ষার্থী ও কমিউনিটির নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ক্যালগারিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির একটি শক্তিশালী যোগাযোগ ও বন্ধন তৈরি করা। পাশাপাশি রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বার্তা একসঙ্গে ভাগাভাগি করার সুযোগ তৈরি করা

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৭ মার্চ ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ