Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরেন্টোতে ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের আয়োজনে স্থানীয় হোপচার্চ মিলনায়তনে বাংলাদেশে পাঠ্যক্রম থেকে সঙ্গীত বাতিলের প্রতিবাদে কানাডায় জন্মগ্রহণ করা ও বেড়ে উঠা কোমলমতি শিক্ষার্থীরা গানে গানে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশের আয়োজন করে।

প্রচন্ড ঠান্ডা মাইনাস ৩৫ উপেক্ষা করে ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের আয়োজন সফল করতে উপস্থিত ছিলেন স্থানীয় অভিভাবকেরাও। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড. মমতাজ মমতা এবং ধারা বর্ণনা ও সঞ্চালনা করেন ড. ইমতিয়াজ ওমর। অনুষ্ঠানে গান, নাচ ও নৃত্যের একটি সর্বাঙ্গ সুন্দর উপভোগ করেন স্রোতারা। শুধুমাত্র নতুন প্রজন্মের পরিবেশনায় এমন উদ্যোগ বাংলা সংস্কৃতিকে প্রবাসের মাটিতে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন আয়োজকরা।

অনুষ্ঠানে আসা দর্শক ও কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার এলাহী জানিয়েছেন, অনুষ্ঠানে নতুন প্রজন্মের শক্তিমত্তার কণ্ঠস্বরের মাঝে শুধুই মধুর সুর ছিল না, ছিল অসুরের বিরুদ্ধে এক গভীর আত্মপ্রত্যয়ী শপথের দীপ্ত সমবেতকণ্ঠের ঐকতান। পাদপ্রদীপের আলোয় দিশেহারা এই বেনিয়ামত্ত দুর্বিনীত সময়ে ছোট ছোট শিশুকিশোরদের অগণিত কণ্ঠে যখন কোরাসধ্বনি প্রতিধ্বনিত হয়ে কানে বাজে – তখন চোখের অশ্রু লুকিয়ে রাখা যায় না। এই গান কানে বারংবার অনুরণিত হতে থাকে – ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি.

প্রবাস বাংলা ভয়েস /কানাডা/৯ ফেব্রুয়ারি ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ