প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার (৭ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার (৮ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (৯ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার (১০ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৮ মার্চ ২০২৪ /এমএম





