Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা। রাজধানী শহরটির স্কোর এখন ৩২০, যা ‘দুযোর্গপূর্ণ’ বলে ধরা হয়।মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৭ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।

এখন দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া হারজেগোভিনিয়ার সারাজেভো। শহরটির স্কোর ২২৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২১৩ এবং বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’।তালিকায় এখন ১৯১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঘানার আক্রা। শহরটির বায়ুমান ‘অস্বাস্থ্যকর’। পঞ্চম অবস্থানে ভারতের দিল্লি, স্কোর ১৮৮ এবং বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।

তালিকায় এখন ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৮৯; সপ্তম স্থানে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ১৬৮; অষ্টম পাকিস্তানের করাচি, স্কোর ১৬৭; নবম কুয়েত সিটি, স্কোর ১৬৭; দশম স্থানে রয়েছে নর্থ মেসিডোনিয়ার স্কোপজে, স্কোর ১৬৬।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।উল্লেখ্য, একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৯ ডিসেম্বর ২০২৩ /এমএম


Array