প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা রয়েছে চতুর্থ নম্বরে। আর শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।মঙ্গলবার সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য উঠে আসে।আজ শীর্ষে থাকা লাহোরের স্কোর ৩৪৭, যা দুর্যোগপূর্ণ বায়ু বলে বিবেচনা করা হয়।
এদিন ৩৩৫ স্কোর নিয়ে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। সেখানকার বায়ুর মান বিপজ্জনক অবস্থায় রয়েছে।ভারতেরই আরেক শহর কলকাতা রয়েছে তৃতীয় অবস্থানে। এ শহরের বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।এদিকে চতুর্থ অবস্থানে থাকা ঢাকার স্কোর আজ ১৮৮। সেই হিসাবে খুবই অস্বাস্থ্যকর ধরা হচ্ছে ঢাকার বাতাসকে।
উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে ধরা হয়।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৭ নভেম্বর ২০২৩ /এমএম





