প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৭ জন। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৩ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮৪ জন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯৭১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৬ হাজার ৮৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৬ হাজার ৪৯৩ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৩০ হাজার ৩৭১ জন।একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ছয় হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮২ হাজার ৮৪৮ জন এবং ঢাকার বাইরের এক লাখ ২৩ হাজার ৬৯৬ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ঐ বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৫ অক্টোবর ২০২৩ /এমএম





