বাংলানিউজসিএ ডেস্ক :: ভাষাসৈনিক ডা. এম এ গফুর মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।বাদ জুমা চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ডা. গফুর ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে একজন ছিলেন। দেশের স্বাধীনতার সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে দক্ষ সংগঠক ছিলেন তিনি।
পেশায় চিকিৎসক হলেও তিনি সমাজসেবায় জড়িত ছিলেন। চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল, বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালসহ বহু প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি।
মৃত্যুকালে ডা. এম এ গফুর দুই ছেলে এবং মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী মাহমুদা খানম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক।
এম এ গফুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ আগস্ট ২০১৯ / এমএম





