প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫২ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৫৬ জন।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৫৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯১১ জন ও ঢাকার বাইরের দুই হাজার ৪৫ জন। একই সময়ে যে ১১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন ঢাকার ও আটজন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৪ হাজার ২২৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৮ হাজার ৯৩৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮৫ হাজার ২৯১ জন ভর্তি হয়েছেন।উল্লেখ্য, ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন, ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের এবং ২০২২ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৮১ জনের।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১২ সেপ্টেম্বর ২০২৩ /এমএম





