Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করল স্পেনের মেয়েরা। নারী বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল স্পেন নারী দল। ফাইনালে জয় নির্ধারণী একমাত্র গোলটি করেন ওলগা কারমোনা।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এবারের আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। সেরা উদীয়মান নারী ফুটবলার হয়েছেন স্পেনের সালমা পেরালুইলো। গোল্ডেন গ্লাভস জিতেছে ইংলিশ তারকা ম্যারি ইয়ার্পস। আর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন জাপানিজ তারকা হিনাতা মিয়াজায়া।

নারী বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামার্নি। তারা দুইবার বিশ্বকাপের শিরোপা পেয়েছেন। এছাড়া স্পেন বাদে একবার করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে জাপান ও নরওয়ে।

ফাইনাল ম্যাচের ২৯তম মিনিটের মাথায় এগিয়ে যায় স্পেন। এ সময় মারিওনার বাড়িয়ে দেওয়া বল পেয়ে বামপায়ের শটে জালে জড়ান কারমনা। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে খেলে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে স্প্যানিশরা।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২০ আগস্ট ২০২৩ /এমএম

 


Array