Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ দেশের ১৯ অঞ্চলের ওপর ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।শুক্রবার (১৮ আগস্ট) সকালে দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।জানা যায়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

যার কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।এ ছাড়া আজ সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (১৯ আগস্ট) আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ আগস্ট ২০২৩ /এমএম

 


Array