Menu

ডেঙ্গু পরিস্থিতি অনিয়ন্ত্রিত

বাংলানিউজসিএ ডেস্ক :: ডেঙ্গু পরিস্থিতি কোনোভাভেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিনই স্ফুলিঙ্গের মতো বেড়েই চলছে আক্রান্ত রোগীর গাণিতিক সংখ্যা। অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫০ হাজারে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ১৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ৪৯ হাজার ৯৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪০ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে। তবে এক বেসরকারি হিসাবে চলতি মাসেই মারা গেছে ৬২ জন ডেঙ্গু রোগী। আর সব মিলিয়ে বেসরকারি হিসাবে চলতি বছর মৃতের সংখ্যা ১০০-তে দাঁড়াল। আশার কথা হলো ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি ৫০ হাজার রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ২৪৩ জন অর্থাৎ আক্রান্তদের ৮৪ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আরো এক হাজার ৭১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।তথ্যমতে, সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তি আছেন ৭ হাজার ৭১৬ জন, যার মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ১৫ জন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন এক হাজার ৯২৯ জন ভর্তি হন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি- বেসরকারি হাসপাতালে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে রাজধানীর ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭০১ জন।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২৯ জনস্বাস্থ্য অধিদফতর জানায়, গত সাত দিনে সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল ১৩ হাজার ৬১৪ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার। আর ঢাকার বাইরে ৭ হাজার ৬১৪ জন। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকায় ৮১১ এবং ঢাকার বাইরে ১ হাজার ১১৮ জন। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৭ হাজার ৫৭০ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪০ হাজার ৬৭০ জন। গত ৮ আগস্ট থেকেই ঢাকা শহরের চেয়ে ঢাকার বাইরে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর নতুন রোগীদের মধ্যে ঢাকা মেডিকেলে ১৩১, মিটফোর্ডে ৬৭, ঢাকা শিশু হাসপাতালে ২৫, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬৬, বিএসএমএমইউ হাসপাতালে ২১, পুলিশ হাসপাতাল রাজারবাগে ১৩, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯, বিজিবি হাসপাতাল পিলখানা ঢাকায় ৫, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৩, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৬৫ এবং বেসরকারি অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ২৮৬ জন ভর্তি হয়েছে। বিভিন্ন বিভাগীয় শহরে মোট আক্রান্ত ১ হাজার ১১৮ জনের মধ্যে ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ২৯৫, চট্টগ্রাম বিভাগে ২০৯, খুলনায় ১৫১, রংপুরে ৮১, রাজশাহীতে ১৩০, বরিশালে ১৭১, সিলেটে ২৫ ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ আগস্ট ২০১৯ / এমএম


Array