প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আসরটি বসবে উত্তর আমেরিকা মহাদেশের তিনটি দেশে। আর এর মধ্যেই আসন্ন এই বিশ্বকাপের লোগো উন্মোচনও করে ফেললো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে লোগো উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন অব ফুটবল অ্যাসোসিয়েশনের(ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনাল্ডো নাজারিও।
লোগোটির ব্যাকগ্রাউন্ডে রয়েছে ‘২০২৬’টাইফোগ্রাফির উপরে বিশ্বকাপের শিরোপা। এবারই প্রথম লোগোতে অফিসিয়াল ট্রফি ব্যবহার ঘটনা দেখা গেল।উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি বলেন, ‘খেলা অনুযায়ী বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো তাদের সুবিধাজনক স্থানে রাখা হবে। যেন ম্যাচ খেলতে যাতায়াত, সময় ও পরিবেশগত অসুবিধা না হয়। কাতার বিশ্বকাপে এই সুযোগ-সুবিধা পেয়েছে দলগুলো।’উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। মোট ভেন্যু থাকছে ১৬টি। আর অনুষ্ঠিতব্য মোট ম্যাচের সংখ্যা ৮০টি।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ মে ২০২৩ /এমএম





